নিউজিল্যান্ড সফর শেষ। বাংলাদেশ দল দেশে ফিরছে ৪ এপ্রিল। একই ফ্লাইটে ফিজিও জুলিয়ান ক্যালেফাতোরও ঢাকায় ফেরার কথা ছিলো। কিন্তু পাসপোর্ট হারিয়ে পড়েছেন বিপদে।
জানা যায়, টিম বাস থেকে নামার সময় তাঁর পিঠ ব্যাগ থেকে পাসপোর্ট হোল্ডারটি কোনো একভাবে পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে তা দেখা গেলেও সেটি আর উদ্ধার করা যায়নি। এখন বিশেষ ব্যবস্থায় ক্যালেফাতোকে ফিরতে হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বিশেষ কারণে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ভ্রমণ করার নিয়ম আছে। আমাদের ফিজিও সেভাবেই ঢাকায় ফিরছেন।’
ইত্তেফাক/টিআর