জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগমুক্তি কামনা করে রংপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর রংপুর মহানগর জাতীয় পার্টির আয়োজনে নগরীর আল জাময়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল হাসান জয়, কেন্দ্রীয় জাপা নেতা ওয়াহেদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, আল জাময়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউনুস, ২৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাহাবুব হাসান সোহেল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর জাতীয় যুব সংহতির যূগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রুবেল, মাহাবুবর রহমান রিপন, সদস্য আশরাফুল ইসলাম ও ছাত্র নেতা আরিফুল ইসলাম আরিফ।
আরও পড়ুনঃ চাঁদার অভিযোগে ট্রাফিক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জাময়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার ইমাম মুফতি মোঃ নাজমুল হক। দোয়া ও মোনাজাতে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও নগরীর বিভিন্ন এলাকার মুসল্লিগণ এবং দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। এ সময় তারা এরশাদের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা জানান।
ইত্তেফাক/নূহু