বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিধান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। পরে এক অভিনব উপায়ে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে চলার জন্য নির্দিষ্ট বৃত্ত একে দেওয়া হয়েছে। সেই বৃত্তের মধ্যেই শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে এরকম কয়েকশো বৃত্ত আঁকা হয়েছে।
ওই এলাকার মেয়র মাথাইস ডি ক্লার্ক জানান, এই বুদ্ধিটি শিক্ষার্থীরাই দিয়েছে। বেলজিয়ামে সামাজিক দূরত্ব নিয়ে আইন কড়া করা হয়েছে। কোনো স্থানে ৪ জনের বেশি মবেত হতে পারবে না। শিক্ষার্থীরা যেই বৃত্তের প্রস্তাবনা দিয়েছে তাতে একটি বৃত্তে ৪ জনের বেশি থাকবে না।
জানা যায়, প্রতিটি বৃত্ত ৬ মিটার ব্যাসের। একটি বৃত্ত থেকে আরেকটির দূরত্ব ৪ মিটারের।
ইত্তেফাক/টিআর