বিশ্বকাপ জয়ের দিনে হাসপাতালে ভর্তি শচীন

কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) সকালে তিনি নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে টুইট করে এ তথ্য জানিয়েছেন। গত ২৭ মার্চ শচীন করোনা পজিটিভ হয়েছিলেন।

শচীন লিখেছেন, শুভেচ্ছা এবং প্রার্থনা করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে আসব। নিজের যত্ন নিন এবং সবাইকে নিরাপদে রাখুন।

১০ বছর আগে আজকের দিনেই দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এই জয়কে স্মরণ করে একই টুইটে শচীন লিখেছেন, আমাদের বিশ্বকাপ জয়ের দশম বার্ষিকীতে সকল ভারতীয় এবং আমার সতীর্থদের শুভেচ্ছা।

৪৭ বছর বয়সী এই কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলেছেন। এখানে অনেক প্রাক্তন ক্রিকেট গ্রেটরাও অংশগ্রহণ করেছেন।

ইত্তেফাক/এসএ