জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অভিনেত্রী শবনম ফারিয়ার গায়ে হলুদ। শনিবার রাতে গুলশানের একটি কনভেনশন হলে ফারিয়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ফারিয়ার গায়ে হলুদের সঙ্গে মেহেদী উত্সবও অনুষ্ঠিত হয়। যেখানে তারকাদের ঢল নামে।
নাচ, গান, আড্ডায় মুখর হয়ে ওঠে ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। তারকারা প্রত্যেকেই ফারিয়ার নতুন জীবনে শুভেচ্ছা জানান। হলুদে ফারিয়া ও তার স্বামী হারুন অর রশিদ অপু একই রঙের পোশাক পরেন। টিকলি ও ভারী গহনায় সেজেছিলেন ফারিয়া
যুক্তরাষ্ট্রের বেজ গিটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইকেল টোবিয়াস ডিজাইনের শুভেচ্ছাদূত ও আর্টিস্ট হিসেবে ‘ন্যাম শো’-তে অংশ নেন অর্থহীন ব্যান্ডে সুমন। এবার সেই আয়োজনে যুক্ত হলেন বাংলাদেশের আরো দুই সঙ্গীতশিল্পী মানাম আহমেদ ও ফুয়াদ আল মোক্তাদির। সঙ্গীত প্রযোজক, বিপণনকারী ও মিউজিশিয়ানদের নিয়ে আয়োজন করা হয় এই আসর
কুকুর ডায়নার জন্য নতুন আরো একটি উপহার কিনেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা তার আদরের ডায়নার জন্য কিনেছেন ট্রাভল ব্যাগ। যে ব্যাগে করে তিনি ডায়নাকে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সহজেই নিয়ে যেতে পারবেন। আর এই ব্যাগের দাম নাকি ১ লক্ষ টাকা। ডায়নার জন্য কেনা সেই নতুন ব্যাগে তাকে ভরে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা