কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি রাধা বিনোদ পালের ১৩৩তম জন্মদিন পালিত

আজ রবিবার ২৭ জানুয়ারি ২০১৯ আন্তর্জাতিক আদালতের বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের ১৩৩ তম জন্মদিন। এ উপলক্ষে  কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতির বাস্তভিটায় বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলে সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাধা বিনোদ পালের ১৩৩ তম জন্মদিন পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটারিয়ান আনোয়ারুল হক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বিশ্বাস, কাকিলাদহ  পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জালাল উদ্দিন খান, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু,  কে.এম. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক ও স্কুল কমিটির সদস্য গোলাম মোস্তফা।

এছাড়াও কুরশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক সদরপুর ইউনিয়ন যুবলীগের  সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, ইসমাইল হোসেন মালিথা, সাইদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, আসলাম হোসেন, আব্দুল আওয়াল, শরিফুল ইসলাম,হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বিদ্যুতে প্রাণ গেলো বিদ্যুৎ শ্রমিকের

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু