লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে শেখ আহমেদ ওরফে মনা মিয়া (৪৫) নামে ১ মাদক ও ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাতে নয়া বাজার আর্মি ক্যাম্পের আওতাধীন দক্ষিণ পাইন্দং এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, ফটিকছড়ি পাইন্দং বেদু তালুকদারের বাড়ি বৃন্দাবন হাট মৃত আহম্মদ হোসেনের ছেলে মনা মিয়া। তার নামে ফেনী সদর থানায় একটি মাদকদ্রব্য পাচার আইনে মামলা রয়েছে। আটক মাদক ব্যবসায়ী মনা মিয়াকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।