সিলেট অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের নিয়ে কটূক্তি ও তাদের ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। তাকে নগরীর আম্বরখানা লিচুবাগান এলাকা থেকে আটক করা হয় শনিবার দিবাগত রাতে। কালাম নোয়াখালী জেলার চাটখিলের রাম নারায়ণপুরের মৃত আমিন উল্লার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। কালামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।