ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার সপ্তাহের শুরুর দিন লেনদেন প্রায় ১২শ’ কোটি টাকায় পৌঁছেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবারে এক হাজার ৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অবশ্য সূচক কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৭ টি কোমপানির ৩৭ কোটি ৯২ লাখ ১০ হাজার ৮৪৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে গতকাল মোট লেনদেনের পরিমাণ ১১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৩৭৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৫৯৩৯ দশমিক ৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২০৪৩ দশমিক ৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৩২২ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬২ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল- প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সোনারবাংলা ইন্সু., বাংলাদেশ শিপিং কর্পো. ও আইএফআইসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ইস্টার্ন হাউজিং, কেডিএস এক্সেসরিজ, প্রাইম ইন্সু., প্রভাতী ইন্সু., ইস্টল্যান্ড ইন্সু., অগ্রণী ইন্সু., ফেডারেল ইন্সু., সেন্ট্রাল ইন্সু., স্ট্যান্ডার্ড ইন্সু ও বাংলাদেশ শিপিং কর্পো.।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো:- এমারেল্ড অয়েল, বিডি অটোকারস, কে অ্যান্ড কিউ, জুট স্পিনার্স, জেএমআই সিরিঞ্জ, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইউনাইটেড ফাইন্যান্স, নরদার্ন জুট, মেঘনা পেট ও সোনালী আঁঁশ।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে ১৮ হাজার ২১৭ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ১১১টির। অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।