ডব্লিউসিও কর্তৃক সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এফবিসিসিআই

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমে দাপ্তরিক অংশীদারিত্বমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)কে ‘সার্টিফিকেট অব মেরিট’ প্রদান করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)। আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৯ উপলক্ষে শনিবার রাজধানীর বিআইসিসি মিলনায়তনে আয়োজিত সভায় অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামালের কাছ থেকে উল্লিখিত সার্টিফিকেট অব মেরিট গ্রহণ করেন এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। কোনো সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশে ২য় বার এ ধরনের স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।