৬৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার ‘নায়েনে এক্সপ্রেস’ খ্যাত এউইন চ্যাটফিল্ড। শনিবার ওয়েলিংটনে নায়েনে ওল্ড বয়েজের জন্য সারা মাঠ দৌড়াতে বললে কষ্ট পেয়ে তিনি তাত্ক্ষণিক এ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘হতে পারে এটা অর্থহীন। তবে এই ৬৮ বছর বয়সেও আমার একটা মান আছে এবং আমি সে মান অনুযায়ী খেলতে না পারলে এটাই অবসরের সঠিক সময় মনে করছি।’ ১৯৭৫ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর নিউজিল্যান্ডের হয়ে ৪৩ টেস্ট ও ১১৪টি ওয়ানডে খেলেছেন চ্যাটফিল্ড। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে একই দলে খেলেছেন তিনি। দেশের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন ১৯৮৯ সালে। একজন বোলার হিসেবেই পরিচিত ছিলেন চ্যাটফিল্ড। তবে তার মতে নিজের সেরা অর্জন এসেছ ৬০ দশকের শেষ দিকে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরির মাধ্যমে।