উপজেলা পরিষদ নির্বাচন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আটজন ও অন্যান্য দলের তিনজন মনোনয়ন প্রত্যাশী হলেও বিএনপির কারো নাম শোনা যাচ্ছে না। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন: উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টি আই এম মকবুল হোসেন প্রামানিক, যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, মেহেদী মোস্তফা মাসুম, আশরাফুল ইসলাম লেবু, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, উপজেলা আওয়ামী লীগ সদস্য খয়বর হোসেন মওলা ও ইউপি সাবেক চেয়ারম্যান সরদার জহুরুল হক। এছাড়া জাপা (এ) উপজেলা সহ-সভাপতি আনছার আলী সরদার ও আহসান হাবীব খোকন, গণফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়, উঠান বৈঠক করাসহ স্থানীয় নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন।
এদিকে কে পাবেন দলীয় মনোনয়ন তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। এ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সব পদেই প্রার্থীর নাম শোনা গেলেও বিএনপি ও তার শরীক দলের কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী নির্বাচনে এ উপজেলার ১৫ ইউনিয়ন ও এক পৌরসভার ৩ লাখ ৩৯ হাজার ১১৪ ভোটার ভোট প্রয়োগ করবেন।