লিটন সভাপতি, কল্লোল সম্পাদক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন গতকাল রবিবার উপজেলা পরিষদ রোড ক্লাব কার্যালয়ে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তৃতীয়বাবের মত এবারও বিপুল ভোটে দৈনিক সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটন সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিনিধি আসাদুজ্জামান কল্লোল দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোরাফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো. কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পিয়াল হাসান রিয়াজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যকরী সদস্য শরিফুল ইসলাম বাদল, মো. সোহরাব হোসেন জুয়েল।