সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারের জিরাবো এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।  আজ শনিবার (১০ এপ্রিল) ভোরে জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। 

জাহাঙ্গীর আলম জানান,  ভোরে  জিরাবো এলাকার ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইত্তেফাক/কেকে