পরকীয়ায় বাধায় দেওয়ায় স্বামীকে খুন, স্ত্রী আটক

সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেওয়ায় ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ ও তলপেট কেটে নির্মমভাবে হত্যা করেছে স্ত্রী ও প্রেমিক। শুক্রবার (৯ এপ্রিল) গভীর রাতে বাড়বকুণ্ড তেকলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন ছিলেন একজন সবজি ব্যবসায়ী। সম্প্রতি তার স্ত্রী রিমা আক্তার একই এলাকার শাহাদাতা হোসেন কাইয়ুমের (২৭) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি  জানাজানি হলে তাদের মধ্যে এ নিয়ে মনমালিন্য সৃষ্টি হয়। 

শুক্রবার গভীর রাতে বাবড়কুণ্ড তেকলিপাড়া গ্রামের জয়নালের স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে ঘুমন্ত অবস্থায় জয়নালের গোপনাঙ্গ ও তলপেট ধারালো ছুরি দিয়ে কেটে খুন করে। পরে লাশটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। শনিবার সকাল ৭টায় পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি মেম্বার মো. আরাফাত মুন্না বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে ফেরানোর জন্য সামাজিকভাবে কয়েক দফা সালিশি বৈঠকও হয়। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি।  

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জয়নালের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্ত্রী রিমা আক্তার পালিয়ে যাওয়ার সময় বাবড়কুণ্ড বাজার থেকে আটক করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি