গাড়ি দুর্ঘটনার জন্য দু:খ প্রকাশ ব্রিটেনের প্রিন্স ফিলিপের

গাড়ি দুর্ঘটনার জন্য আহতদের কাছে দু:খ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রিন্স এবং রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ। ডিউক অব এডিনবার্গ ফিলিপ দুর্ঘটনায় আহত ফেয়ারওয়েদারের কাছে চিঠি পাঠিয়ে দু:খ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। গত ১৭ জানুয়ারি ইংল্যান্ডের নরফোকের স্যান্ড্রিংহামে দুর্ঘটনার কবলে পড়ে প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভার মডেলের গাড়িটি। অধিক সূর্যালোকের কারণে সামনে তেমন দেখতে পাচ্ছিলেন না বলে জানিয়েছিলেন ফিলিপ। সানডে মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স ফিলিপ বলেছেন, এই দুর্ঘটনা তার জন্য খুবই বাজে অভিজ্ঞতা। এর আগে ফেয়ারওয়েদার অভিযোগ করেছিলেন, প্রিন্স ফিলিপ দুর্ঘটনার জন্য দু:খ পর্যন্ত প্রকাশ করেননি। - বিবিসি