চীনে নিজ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন জাস্টিন ট্রুডো

চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হুয়াওই’র শীর্ষ আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জন ম্যাককুলামকে বহিষ্কার করেন ট্রুডো। ম্যাককুলাম বলেছিলেন, মেং ওয়াংঝু যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিরুদ্ধে কড়া যুক্তি তুলে ধরতে পারেন। বিরোধী আইনপ্রণেতা এবং সাবেক কূটনীতিকরা অভিযোগ করেন, ম্যাককুলাম অপ্রত্যাশিতভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন। এর মাধ্যমে তিনি কানাডা এবং চীনের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছেন। - রয়টার্স