এনআরবি দিবস উদযাপন অনুষ্ঠান আজ

স্কলার্স বাংলাদেশ এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো উদযাপন করতে চলেছে প্রবাসী বাংলাদেশি দিবস। আজ বিকাল পাঁচটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কলার্স বাংলাদেশের প্রধান নির্বাহী এবং প্রবাসী বাংলাদেশি দিবস উদযাপন কমিটির সদস্য সচিব দিলারা আফরোজ খান রূপা। সঞ্চালনা করবেন কমিটির আহ্বায়ক এম ই চৌধুরী শামীম। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে যুক্তরাষ্ট্রের এলিস আইল্যান্ড মেডেল অব অনার পদকে ভূষিত এবং যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদকে। —প্রেস বিজ্ঞপ্তি