শেরপুর প্রতিনিধি
সার্ধশত বার্ষিকী উপলক্ষে শেরপুর পৌরসভা প্রায় ৬ মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবের ১৫০ বছরে পদার্পণের শুভ সূচনা করা হবে।
আজ শনিবার সকাল ১০টায় শহীদ দারগ আলী পৌরমাঠে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এর উদ্বোধন করবেন।
এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি থাকবেন মো. নজরুল ইসলাম, সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মো. দিলদার আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন, মো. মাহমুদুল হাসান, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, মো. মাহবুব হোসেন অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ, নিবাস চন্দ্র মাঝি ডিআইজি ময়মনসিংহ, আনারকলি মাহবুব জেলা প্রশাসক শেরপুর, কাজী আশরাফুল আজীম পুলিশ সুপার শেরপুর, মো. হুমায়ূন কবীর রুমান চেয়ারম্যান জেলা পরিষদ, ছানুয়ার হোসেন ছানু চেয়ারম্যান উপজেলা পরিষদ শেরপুর সদর, এটিএম জিয়াউল ইসলাম উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ শেরপুর, মো. শফিকুল ইসলাম আকন্দ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রেজাউল ইসলাম প্রকল্প পরিচালক এলজিইডি (ঢাকা) প্রমুখ।