খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে হাইকোর্ট। 

 

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সাক্ষরের পর সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। রায় প্রকাশের বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন ডেপুটি  এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। 

 

গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মামলায় ৫ বছরের সাজা দেন। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

আরো পড়ুন : স্কুল থেকে ফেরার পথে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু, বাবা আহত

৫ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ওই আপিলের শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়াকে ৫ বছরের পরিবর্তে ১০ বছরের সাজা দেন। হাইকোর্টের দেয়া ওই রায়ের পূনাঙ্গ অনুলিপি আজ প্রকাশ হলো।

 

ইত্তেফাক/ইউবি