গাংনীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে জাহানারা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন খাসমহল গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহমেদ আলী খানের মেয়ে।

নিহতের স্বজনরা জানায় রেজাউল হক ও জাহানারা খাতুনের মধ্যে গত ১০-১৫ দিন পূর্বে পারিবারিক বিরোধের জেরে জাহানারা খাতুনকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার রাতে তাকে নিতে আসে রেজাউল। বাড়ি ফেরার পথে তাহাজের পুকুর পাড়ে জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রেজাউলের ঘনিষ্ঠ সূত্র ও স্থানীয়রা জানায়, জাহানারার পরকীয়া প্রেমের কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, জাহানারা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।