লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আজাদ উদ্দিন চৌধুরী (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীতে বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর-সর্দিসহ অন্যান্য উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার ভোরে সেখানে তিনি মারা যান।
তিনি ১৯৯২ ও ১৯৯৭ সালে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০২ সালে তিনি রামগতি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী রোকেয়া আজাদ ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
ইত্তেফাক/এএএম