চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতের অভ্যন্তরে ওমেদুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নাস্তিপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশ ফেরত চেয়ে সোমবার বিএসএফ বরাবর একটি চিঠি দিয়েছে বিজিবি।
নিহত ওমিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল মমীনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমেদুলকে মোবাইলে কে বা কারা ডেকে নিয়ে যায়। খোঁজাখোঁজির পর সোমবার সীমান্তবর্তী ৮০ পিলারের কাছে ভারতীয় অংশে তার কুপিয়ে হত্যা করা লাশ পাওয়া যায়। ওই দিন বেলা সাড়ে বারোটার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সনাক্ত করেন।
আরো পড়ুন: চৌদ্দগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ৩জনকে আহত
চুয়াডাঙা ৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারতের কৃষ্ণনগর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। তবে নিহতের নামে দামুডহুদা মডেল থানায় মাদকের পৃথক ৪টি মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ