ডাস্টবিন থেকে শিশুর খণ্ডিত পা উদ্ধার

সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকার ডাস্টবিন থেকে দুটি পা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা  করছে- এটা কোনো শিশুর খণ্ডিত পা হবে। 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ডাস্টবিনে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী থানায় খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল পা দুটি উদ্ধার করে।

 

কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন বলেন, খবর পেয়ে পুলিশ চারাদিঘীরপাড় এলাকার একটি ডাস্টবিন থেকে দুটি পা উদ্ধার করে। পা দেখে বোঝা যাচ্ছে এটি ৬-৭ বছরের শিশুর হবে।


ইত্তেফাক/ইউবি