কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার গেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিরিন আক্তার নামে একজনকে গ্রেফতার করে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার এজাহার সূত্রে ও কিশোরীর মা সুফিয়া মোহাম্মদ রমাদান জানান, তারা নওমুসলিম। দীর্ঘদিন সপরিবারে সৌদি আরবে ছিলেন। সেখানে চাকরি শেষে পুরো পরিবার তাদের নিজ এলাকা সিরাজপুরের মোহাম্মদ নগরের অলি উল্যাহর বাসায় ভাড়া থাকে। ঐ বাসার পাশাপাশি বখাটে আলমগীর, মোঃ শাহাব উদ্দিন ও তার স্ত্রী শিরিন আক্তার ভাড়া থাকতো। প্রতিদিনের মতো রবিবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পরে রাত ১২টার দিকে অভিযুক্ত আলমগীর ও সাহাব উদ্দিন (বাহার) আমার ঘুমন্ত মেয়েকে মুখ চেপে ধরে উলঙ্গ করে ফেলে। হঠাৎ মেয়েটি ঘুমন্ত অবস্থায় চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে কিশোরীর মা সুফিয়া মোহাম্মদ রমাদান সোমবার সকালে তিনজনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং- ১৬। ধর্ষণের চেষ্টায় সহায়তার অভিযোগে সাহাব উদ্দিনের স্ত্রী শিরিনকে পুলিশ আটক করেছে।

এলাকাবাসী অভিযোগ করেন আলমগীর মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। সে দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। 

আরও পড়ুনঃ নাগেশ্বরীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

এ ঘটনার সত্যতা স্বীকার করে কোম্পানীগঞ্জ থানার এস.আই জাকির হোসেন বলেন, ‘কিশোরীর জবানবন্দি নেওয়ার জন্য নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু