একদিনের ব্যবধানে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দলের ৫ সদস্যের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। ফলে রাতেই তারা নিজ দেশে ফিরছেন।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট থেকে আসার পথে, ওসমানী মেডিকেলে দেয়া নমুনা পর্যবেক্ষণের পর দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দলের ৫ সদস্যের করোনা পজিটিভ ফল আসে। বিসিবি'র নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত সদস্যরা হলেন, লিয়া জোনস, সিনালো জাফটা, বেনেতি, রবেইন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়া লেটসালো।
তবে, দলের বাকি সদস্যদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় দলের ১৭ সদস্যকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গেছে বহরটি। বাকি ৫ জনকে বিসিবির তত্বাবধানে আইসোলেশনে রাখা হয়।
এর আগে সিরিজ শেষে সিলেট থেকে ঢাকায় ফিরে দুই দল। দেশজুড়ে করোনা পরিস্থিতির অবনতির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে সব ধরণের ফ্লাইটও বন্ধ থাকবে। সে কারণেই সিরিজের শেষ ম্যাচটি স্থগিত করা হয়।
ইত্তেফাক/এসআই