মুলাদীতে স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বৃহস্পতিবার গভীর রাতে মুলাদীতে প্রাক্তন স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

দুর্বৃত্তরা উপজেলার পশ্চিম তেরচর লঞ্চঘাট এলাকার শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মো. আব্দুল খালেক বাচ্চু ভুঁইয়ার ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এরপর স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।