রঙ্গরস

এক সর্দারজি সন্ধ্যায় ছোট এক হোটেলে উঠলেন। রুমে ঢুকে দেখলেন এক মৌলবী সাহেব পাশের সিটে বসে আছেন। একটিমাত্র আলনার এক দিকে তার কাপড়চোপড় রাখা। সর্দারজি অন্য পাশে তাঁর কাপড়চোপড় রাখলেন। শোয়ার আগে হোটেল-বয়কে বললেন, কাল ভোরে অন্ধকার থাকতেই আমাকে ডেকে দিবি। আমি ট্রেন ধরব।

ভোরে হোটেল-বয় ডেকে দিল। সর্দারজি অন্ধকারে দিক ঠিক করতে না পেরে মৌলবী সাহেবের কাপড়চোপড় পরে ফেললেন।

ট্রেনে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে সর্দারজি বললেন, ছোকরাটাকে বারবার কললাম, ভোরে আমাকে ডেকে দিবি। এখন দেখি ছোকরাটা আমাকে না ডেকে মৌলবী সাহেবকে ডেকে দিয়েছে।