উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে নেইমার-এমবাপেদের পিএসজি। মঙ্গলবার দিবাগত রাতে প্যারিসে দ্বিতীয় লেগে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে তারা শেষ চার নিশ্চিত করলো।
এদিন নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের কাছে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করে প্যারিস জয়ান্টরা। এতে করে হোম-অ্যাওয়ে মিলিয়ে দুই দলের গোলের ব্যবধান দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রথম লেগে (বায়ার্নের মাঠে) এক গোলে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পৌঁছে যায় পিএসজি।
এর আগে গত ৮ এপ্রিল শেষ আটের (কোয়ার্টার ফাইনাল) লড়াইয়ের প্রথম লেগে বায়ার্নের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় প্যারিসের দলটি। ইনজুরি কাটিয়ে নেইমারের দূর্দান্তভাবে ফিরে আসা ও ফর্মে থাকা এমবাপের ম্যাজিকে সহজেই স্বাগতিকদের হারাতে সক্ষম হয় তারা।
অ্যাওয়ে ম্যাচে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগে হেরেও সেমিফাইনালে পৌঁছে গেলো পিএসজি। এদিন বারবার মরণ কামড় দিতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। ফলে শেষ আট থেকেই বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়নদের।
ইত্তেফাক/টিএ