ফ্রান্সের একটি ছোট শহর ‘বিচ্চে’র অফিসিয়াল ফেসবুক পেজ ভুলবশত রিমুভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অবশ্য সমালোচনার মুখে সেটি গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) আবারও চালু করে দেওয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিচ্চে’ শহরের জনসংখ্যা ৫ হাজার। গত ১৯ মে শহরটির অফিসিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এরপরই ‘মাইরি’ নামে নতুন একটি পেজ খুলে টাউন হল। শহরের পোস্টকোড ব্যবহার করেই এটি তৈরি করা হয়।
এক বিবৃতিতে শহরটির মেয়র বেনোয়েট কিফার জানান, গত ১৯ মার্চ ফেসবুক কর্তৃপক্ষ জানায় যে, ভিল ডি বিচ্চে শহরের পেজটি আর অনলাইনে থাকবে না। ফেসবুকের নীতি লঙ্ঘন করাতেই এ সিদ্ধান্ত।
এ সময় ফেসবুকের পর্যবেক্ষণ নীতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকে বিচি শহরে আসার আমন্ত্রণ জানান।
ইত্তেফাক/টিএ