আমাদের মুখের ভেতর বিভিন্ন অংশে মাঝে মাঝে কিছু ঘা বা আলসার দেখা যায়। এই ঘাগুলো সাধারণত মুখের ভেতর, মাড়ির পাশে, জিহ্বায় কিংবা ঠোঁটে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘা বা আলসারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই আলসারগুলোকে এপথাস স্টোমাটাইটিস বলা হয়।
নারী-পুরুষ নির্বিশেষে ২০-৩০% মানুষ এই এপথাস স্টোমাটাইটিস এ ভুগে থাকেন। তবে মেয়েরা বেশি আক্রান্ত হয়ে থাকে। সাধারণত ৩ ধরনের এপথাস স্টোমাটাইটিস দেখা যায়। যেমন- মাইনর আলসার, মেজর আলসার এবং হার্পেটিফরম আলসার। প্রায় সবধরনের আলসারের ক্ষেত্রেই কমবেশি একই রকমের লক্ষণ পাওয়া যায়। যেমন- আক্রান্ত স্থান হালকা হলুদ হওয়া, এর চারপাশের অংশ ফোলা ও লাল হওয়া, সাধারণত ১-৫টি আলসার থাকতে পারে, আক্রান্ত স্থানে জ্বালাপোড়া করা, অনেক ব্যথা হওয়া এবং খাবার খেতে অসুবিধা হওয়া।
বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু ফ্যাক্টর বা রোগ এর জন্য দায়ী যেমন- কোনো কারণে মুখের ভেতর ব্যথা পাওয়া, হরমোনের লেভেলের তারতম্য হওয়া, পিরিয়ডের সময় কিংবা মেনোপজের পরবর্তী সময়ে - ধূমপান, মদ্যপান - মানসিক উদ্বিগ্নতা- আয়রণ, ভিটামিন বি১২ ও ফলিক এসিডের অভাব,
-কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন-এন্টিইনফ্ল্যামেটরি ড্রাগ, মিথোট্রিক্সেট ইত্যাদি। এছাড়া - সঠিকভাবে মুখ পরিষ্কার না রাখা,
-কিছু অসুখ যেমন-ক্রনস ডিজিজ, এইচআইভি, সিলিয়াক ডিজিজ ইত্যাদির কারণেও এ রোগ হতে পারে।
এপথাপ আলসার হলে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে যেমন-
- ঝাল ও মশলাযুক্ত খাবার পরিহার করা, নরম টুথব্রাশ ব্যবহার করতে হবে, দাঁতের কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া, ধূমপান পরিহার করা, কোনো ওষুধের কারণে হলে তা পরিবর্তন করা, মুখের ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখা।
এপথাস স্টোমাটাইটিস-এ আলসার সাধারণত ৭-১৪ দিন স্থায়ী হয়। তবে স্থায়িত্ব আরো বেশি দিন হতে পারে। সেক্ষেত্রে চিকিেকর পরামর্শ গ্রহণ করা উচিত।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ।