ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে হেফাজত ইসলামের ভাংচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি মামলা রুজু হয়েছে। এ সকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়।
ইত্তেফাক/এসআই