ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে জব্দ করা হয় কারেন্ট জাল, জাটকা মাছ। আটক পাঁচ জেলেকে করা হয় আর্থিক জরিমানা।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২০ কেজি জাটাকা মাছ ও পাঁচ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মৎস্য আইন ১৯৫০ এর ৪ ক ধারা এবং ৫ এর ২ এর ক ধারায় প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও এসআই মো. শাহীন।
আরো পড়ুন: সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ ‘পুলিশ সেবা চৌকি’ অনুষ্ঠিত
আটক হওয়া জেলেরা হচ্ছেন চর শালেপুরের শেখ শাহজাহান (৩২), শেখ পান্নু (৩৫), খালেক খান (৫৫), শাহজাহান জমাদ্দার (৪০) ও চর ঝাউকান্দার শেখ আদেল (৪০)। জরিমানা আদায় শেষে জেলেদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় দুইটি মাদ্রাসায় বিতরণের পাশাপাশি কারেন্ট জাল গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইত্তেফাক/অনি/নূহু