কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ

কেন্দ্রীয় ১৪ দলের এক সভা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।