যে দেশে চাকরিকে সোনার হরিণ ভাবা হয়, সেখানে নানা চড়াই-উতরাই পেরিয়ে চাকরির জন্য যোগ্য হয়েও যখন গ্রাম পর্যায়ে ডাকযোগে নিয়োগপত্র আসতে নির্ধারিত তারিখ পার হয়ে যায়—তখন দুঃখের সীমা থাকে না। চাকরিতে আবেদন করে ভাইভাতে নির্বাচিত হলে বা ভাইভার তারিখ সম্বলিত চিঠি ডাকযোগে গ্রামের ঠিকানায় আসতে অতিরিক্ত সময় লেগে যায়। যার ফলে অনেকেই যথাসময়ে যোগদান করতে না পেরে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায়, যথাসময়ে চিঠি প্রাপকের ঠিকানায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এম এইচ কবীর
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া