মেঘনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রতন শিকদার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার তিনি দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর, কান্দারগাঁও, শেখেরগাঁও, সাতঘরিয়াকান্দি, দড়ি লুটেরচরসহ বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ করেছেন।