কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে গত রবিবার রাত সাড়ে ৯টায় স্ত্রীর ধারালো দা’এর আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বামী মুসলিম মিয়ার (৪০) সঙ্গে ঘটনার রাতে স্ত্রী রীমা (৩২) বেগমের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মুসলিম মিয়া ঘুমিয়ে পড়লে উত্তেজিত রীমা বেগম ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কোপ মারে। পরে কুলাউড়া হাসপাতালে রাত ১১টায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।