দামুড়হুদা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

দামুড়হুদার সীমান্তে ভারতীয় অংশে গত রবিবার রাতে দুর্বৃত্তরা এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ওমেদুল হককে (৩২) মোবাইলে রবিবার সন্ধ্যায় কে বা কারা ডেকে নিয়ে যায়। সোমবার সীমান্তবর্তী ৮০ পিলারের কাছে ভারতীয় অংশে তার লাশ পাওয়া যায়। গতকাল বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফ বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। সোমবার দুপুরে দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস  ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সনাক্ত করেন।

চুয়াডাঙ্গার বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, লাশ ফেরত চেয়ে পত্র পাঠানো হয়েছে। ভারতের কৃষ্ণনগর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন । তবে  নিহতের নামে দামুড়হুদা মডেল থানায় মাদকের পৃথক চারটি মামলা রয়েছে।