রাজবাড়ীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে রবিবার রাতে ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হূদয় শেখ এবং শান্ত।

জানা গেছে, হূদয় ও শান্ত শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন পলাশ ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় গোয়ালন্দ মোড়ের দিকে যাওয়া একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার জানান, দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।