ব্যাংক এশিয়ার বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা

ব্যাংক এশিয়ার দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ. হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।