ঢাকার গুলশান-২ এ যমুনা ব্যাংকের ২৬৬তম এটিএম সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. সাইফুদ্দীন আহমদ
০০০
সমপ্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. শামস-উল-ইলসাম। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ০৮ ও ০৯ ফেব্রুয়ারি
০০০
ঢাকার একটি স্থানীয় হোটেলে সম্প্রতি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মনজুর লিয়াকতের নেতৃত্বে কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ও টিমবিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালক চেয়ারম্যান চৌধুরী তানজিম করিম, পরিচালনা পর্ষদের পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী এবং মো. ফাইকুজ্জামান উপস্থিত ছিলেন
০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক স্বজন এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে সম্প্রতি রেমিট্যান্স সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম ও ব্র্যাক স্বজনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুস সালাম চুক্তিতে স্বাক্ষর করেন