পিডব্লিউডির বড় জয়

স্পোর্টস রিপোর্টার

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে সবচেয়ে বড় জয় পেয়েছে পিডব্লিউডি। ১১-০ গোলে বর্ণক সমাজকে হারিয়েছে। সোয়ান ৩, পরিমল ২, আকাশ ২, লাভজট সিং ২, গোলাপ চাঁদ, ফরিদুল ১টি করে গোল করেন। গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় হকি ঢাকা ইউনাইটেড ২-২ গোলে ব্যাচেলার্স ড্র করে। ব্যাচেলার্সের শামিম, মেহেরুজ্জামান এবং ইউনাইটেডের সোহেল ২ গোল করেন।