ইত্তেফাক রিপোর্ট
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এ পুরস্কার ঘোষণা করেন।
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮’ পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ, গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী।
আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।