ইত্তেফাক রিপোর্ট
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)’র ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিকে ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো’র ক্রাইম চিফ আলমগীর হোসেন। রবিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিজাব-এর সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বছর মেয়াদে ২০১৯ সালের জন্য নির্বাচিত ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি ইউএনবি’র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক একুশে টিভির মিরাজ মিজু, অর্থ সম্পাদক বনিক বার্তা’র আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির এম এম বাদশাহ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের কাগজের আসলাম রহমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কামাল হোসেন তালুকদার এবং দপ্তর সম্পাদক দ্য ডেইলি সান’র আহমেদ উল্লাহ। এ ছাড়া ৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন দৈনিক যুগান্তরের মাসুদ করিম, বাংলা ট্রিবিউনের জামাল উদ্দিন এবং দৈনিক অবজারভার’র মামুনুর রশীদ।
এর আগে মহাখালীর আনন্দ রেস্টুরেন্টে ‘ডিজাব নাইট-২০১৮’ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টিভির সিইও ও বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সশস্ত্রবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।