নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উত্সব, বন্ধ মাঠের কাজ এ স্লোগানকে ধারণ করে বাঙালির ঐতিহ্য নবান্ন উত্সব পালিত হয়েছে নালিতাবাড়ীতে।
গত বৃহস্পতিবার নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি বিদ্যা নিকেতন এ উত্সবের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নবান্নের নানা চিত্র ফুটিয়ে একটি বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অধ্যক্ষ মনিরুজ্জামান। পরে সেখানে নতুন ধানের পিঠা-পায়েস ও মুড়ি-মুড়কি দিয়ে নবান্ন পালন করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।