গাজীপুর:গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান। ভেঙে দেওয়া ইটভাটাগুলো হলো কাউলতিয়া এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স শাপলা ব্রিকস, কফিল উদ্দিনের মালিকানাধীন এনএসবি ব্রিকস ও হানিফ হাওলাদারের মালিকানাধীন এমটিবি ব্রিকস। ইটভাটা ৩টির ছাড়পত্র ও কোনো অনুমোদন ছিল না —ইত্তেফাক