মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ সংলগ্ন পদ্মা নদীর ঘাটে অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, বুধবার ভোরে পদ্মা নদীর মাওয়া মৎস্য আড়তের ঘাটে অভিযান চালিয়ে একটি স্পিডবোট থেকে জাটকা ড্রামে করে নদীর কিনারে নামিয়ে গাড়িতে তুলে আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম