বাংলাদেশের ৬১% চামড়া শ্রমিকদের স্বাস্থ্যগত সমস্যা

বাংলাদেশের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ ফাউন্ডেশনের (ওএসএইচইউ ফাউন্ডেশনের) তথ্য অনুযায়ী, বাংলাদেশের চামড়া শিল্প শ্রমিকদের ৬১% স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তারা কর্মস্থলে দুর্ঘটনার শিকার এবং বর্তমানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা রয়েছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৬.৬% মাথাব্যথা, চামড়া পোড়া থেকে ১৮.৮%, হাতে পায়ে ব্যথা ১৫.৬%, ১৪.১% অ্যালার্জি এবং ১০.৯% শ্রমিক হাঁটু এবং পিট ব্যথায় ভুগেন। 

১৬টি ট্যানারি, দুটি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা এবং দুটি পাদুকা শিল্প কারখানায় গবেষণা পরিচালনা করে ওএসএইচই ফাউন্ডেশন শনিবার সিআইআরডিএপি অডিটোরিয়ামে প্রতিবেদনটি প্রকাশ করে।