হেফাজত নেতা খালেদসহ গ্রেফতার ২

সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার ভোরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে নিউমার্কেট এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ মাওলানা সানাউল্লাহকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

ইত্তেফাক/কেকে