চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটর সাইকেলে লোহাগাড়া উপজেলার কলাউজান থেকে পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বান্দরবান থেকে আসা কাঠ ভর্তি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে হামিদ হাসান মিসকাত (২২) মারা যান এবং শহিদুল ইসলাম রিকু (২১) নিহত হন হাসপাতালে নেয়ার পথে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম